মালদা

অল্পের জন্য প্রানে বাঁচলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রানে বাঁচলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মালদার মধুঘাট এলাকায় তার গাড়িতে একটি লড়িতে ধাক্কা মারে। লড়িটি ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে তড়িঘড়ি কৃষ্ণেন্দু বাবুর দেহরক্ষী ও গাড়ির চালক ওই ঘাতক গাড়ির পেছনে ধাওয়া করে। ঘতক গাড়িটির কিছু জিনিস দেখে সনাক্ত করে তার পিছু নিয়ে সুস্থানি মোড়ের কাছে এসে সেই গাড়ি টিকে ধরে ফেলেন কৃষ্ণেন্দু বাবু। এরপর থানায় খবর দেওয়া হয় এবং ইংরেজবাজার পুলিশের হাতে গাড়িটি তুলে দেওয়া হয়। রাতেই ইংরেজবাজার থানায় গাড়ির চালকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণেন্দু বাবুর পক্ষ থেকে। চালক ও খালাসিকে গ্রেফতার করে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uNK4FBK-O74